Somoy TV
ইতালিতে রয়েছে ৩০ হাজারেরও বেশি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। তবে প্রবাসীদের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান পর্যটন এলাকায় হওয়ায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে চরম ক্ষতির মুখে পড়েছে।পশ্চিম ইউরোপের প্রাচীন সভ্যতার নান্দনিক সৌন্দর্যের দেশ ইতালি। প্রায় ৩০ হাজারেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক প্রবাসী বাংলাদেশিরা। মুদি, মুদ্রা বিনিময়, কৃষি, বাংলাদেশি খাবারের রেস্টুরেন্টের বাইরেও প্রায় ষাট শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান পর্যটক নির্ভর এলাকায় গড়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পর্যটন নির্ভর ব্যবসার ওপর ব্যাপক প্রভাব পড়ে। তবে সবকিছু ছাপিয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো। মধ্যবাচ্যের যুদ্ধের কারণে এরইমধ্যে ফ্লাইট বিপর্যয়ের মুখে স্থবির হয়ে পড়েছে পর্যটন ব্যবসা। আরও পড়ুন: সৌদি থেকে আসছে আরও ১ লাখ টন / হরমুজ প্রণালিতে আটকে পড়া ক্রুড অয়েল ছাড়ে কূটনৈতিক উদ্যোগ প্রবাসী বাংলাদেশিরা বলছেন, যুদ্ধের কারণে পর্যটক অনেক কমে গিয়েছে। যার প্রভাব পড়ছে আয় রোজগারে। ব্যবসা-বাণিজ্য সচল রাখতে দ্রুত যুদ্ধ বন্ধ হওয়া দরকার। ইতালির প্রায় সাড়ে পাঁচ লাখ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বিদেশিরা। যা দেশটির মোট ব্যবসা প্রতিষ্ঠানের ১১ শতাংশ। ইতালির বিভিন্ন খাতে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসার সংখ্যা দ্রুত বাড়ছে। গত ৫ বছরেই বেড়েছৈ প্রায় ৬২ শতাংশ। গত চার বছর ইতালি থেকে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন প্রবাসীরা। যার অন্যতম কারণ প্রবাসী ব্যবসায়ীদের অর্থনৈতিক সমৃদ্ধি।
Go to News Site