Collector
ব্যাংক-অফিসের নতুন সূচি, বিয়েতে আলোকসজ্জা না করাসহ যেসব সিদ্ধান্ত নিলো সরকার | Collector
ব্যাংক-অফিসের নতুন সূচি, বিয়েতে আলোকসজ্জা না করাসহ যেসব সিদ্ধান্ত নিলো সরকার
Somoy TV

ব্যাংক-অফিসের নতুন সূচি, বিয়েতে আলোকসজ্জা না করাসহ যেসব সিদ্ধান্ত নিলো সরকার

দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে সরকারি-বেসরকারি সব অফিস ও ব্যাংকের কর্মঘণ্টা কমানো, বিয়ে বা কোনো সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা না করাসহ কয়েকটি বিষয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার।বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মন্ত্রিপরিষদ জানান, আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সরকারে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় ১ ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।এছাড়া বৈঠকে সন্ধ্যা ৬টা পর শপিংমল, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং বিয়ে বাড়িতে আলোক সজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।এদিকে, আগামী রোববার থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আরও পড়ুন: সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সীমা নির্ধারণ দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে আগামী তিন মাসের জন্য নতুন যানবাহন ক্রয় বন্ধ এবং সরকারি অর্থায়নে বৈদেশিক প্রশিক্ষণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে রোববার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান সচিব নাসিমুল গনি। এর আগে রাত পৌনে ৯টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষ হয় রাত সাড়ে ১১টায়।

Go to News Site