Collector
ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি-কুপিয়ে হত্যা | Collector
ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি-কুপিয়ে হত্যা
Jagonews24

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি-কুপিয়ে হত্যা

পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন সোহাগ ২৬)) নামে ছাত্রদলের এক নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের সাঁড়া গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। ইমরান হোসেন সোহাগ উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহবায়ক ও জিয়া সাইবার ফোর্সের উপজেলা শাখার সদস্যসচিব ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে সাঁড়া গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সামনে রেললাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা মুখে কালো কাপড় বেঁধে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় সোহাগ। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তিনি জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা কী কারণে তাকে হত্যা করেছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। শেখ মহসীন/আরএইচ/জেআইএম

Go to News Site