Collector
দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যে অঞ্চলে | Collector
দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যে অঞ্চলে
Somoy TV

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যে অঞ্চলে

কয়েকদিন ঝড়বৃষ্টির পর দেশের ওপর দিয়ে মৌসুমের প্রথম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আজ দুপুরের মধ্যে সিলেট অঞ্চলে ৬০ কিলোমিটার ঝড়ের পাশাপাশি বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস।শুক্রবার (৩ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা সতর্ক বার্তায় বলা হয়েছে,  সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আরও পড়ুন: ঢাকায় বেড়েছে গরম, তাপমাত্রা নিয়ে যা জানা গেল এমন পরিস্থিতিতে সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

Go to News Site