Collector
টাকা নিয়েও খেলতে না আসায় আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ | Collector
টাকা নিয়েও খেলতে না আসায় আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
Jagonews24

টাকা নিয়েও খেলতে না আসায় আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

গুরুতর অভিযোগ উঠেছে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের ওপর। ভারতের কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। তিনি অভিযোগ করে বলেন, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কেরালায় ফুটবল ম্যাচ খেলার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি। নেওয়া হয়েছিল চুক্তির টাকাও। গতকাল বৃহস্পতিবার কেরালার একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন। আর্জেন্টিনার ওপর অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘আমি সত্যিই চেয়েছিলাম আর্জেন্টিনা দল এবং লিওনেল মেসি কেরালায় আসুক এবং এখানে একটি ম্যাচ খেলুক। আমরা এর জন্য বেশ কয়েকবার আলোচনা করেছি। এই মাপের একটি আন্তর্জাতিক দলকে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ২৫০ কোটি টাকা জোগাড় করতে স্পন্সর খুঁজে পাওয়া সহজ কাজ ছিল না।’ আর্থিক চুক্তি সম্পন্ন করা হয়েছিল কেরালা সফরের জন্য। এরপরও কথা রাখেনি আর্জেন্টিনা দল। ক্রীড়ামন্ত্রী করেন, ‘টাকা পাওয়ার পর আর্জেন্টিনা দল আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তাদের কাছ থেকে এমন বিশ্বাসঘাতকতা আশা করিনি। কথা দিয়েও তারা আসেনি।’ সফরের চুক্তি করেও সেটি বাতিল করার বিষয়টি মোটেও বিচ্ছিন্ন ঘটনা মনে করছেন না আবদুরাহিমান। তিনি বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি, তারা আরও পাঁচটি দেশের সঙ্গেও এমনটা করেছে। তারা টাকা নিয়েছে, কিন্তু খেলতে যায়নি। এখন আমাদের মামলা করতে হবে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে।’ গত বছরের আগস্টে কেরালার ক্রীড়ামন্ত্রী মন্ত্রী ঘোষণা করেছিলেন, ২০২৬ সালের মার্চে আর্জেন্টিনা দল একটি প্রদর্শনী ম্যাচ খেলতে কেরালায় আসবে। কিন্ত দুই মাস পার হতেই নভেম্বরে জানা যায়, আর্জেন্টিনার সফরটি হচ্ছে না। আইএন

Go to News Site