Somoy TV
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে তিনভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকেই ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সোবহান চৌকিদার, তার দুইভাই বাচ্চু চৌকিদার ও যাচ্চু চৌকিদার। পুলিশও স্থানীয়রা জানান, সদরের বিদ্যাবাগিস এলাকার সোবহান চৌকিদারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল খোয়াজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল চৌকিদারের। এরই জের ধরে সন্ধ্যায় সোহেল লোকজন নিয়ে সোবাহানের ওপর অতর্কিত হামলা চালায়। সোবাহানকে বাঁচাতে তার দুইভাই এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়। আরও পড়ুন: ‘অভাবের তাড়নায়’ নবজাতক কন্যাকে নদীতে ফেলে হত্যার চেষ্টা! তিনভাইয়ের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গুরুতর অবস্থায় আহত তিনজনকে উদ্ধার করে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে তিনজনকেইপাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Go to News Site