Collector
পাবলিক পরীক্ষায় অপরাধ দমনে আরও কঠোর হচ্ছে আইন | Collector
পাবলিক পরীক্ষায় অপরাধ দমনে আরও কঠোর হচ্ছে আইন
Jagonews24

পাবলিক পরীক্ষায় অপরাধ দমনে আরও কঠোর হচ্ছে আইন

পাবলিক পরীক্ষায় সংঘটিত অপরাধের বিচার আরও কঠোর করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।  বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ সচিবালয় মন্ত্রী পরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি এ তথ্য জানান। জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকটি রাত পৌনে ৯টায় শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হয়।  মন্ত্রিপরিষদ সচিব জানান, সংশোধনের মাধ্যমে ১৯৮০ সালের বিদ্যমান আইনটি আরও যুগোপযোগী ও কঠোর করার ব্যবস্থা রাখা হয়েছে। নতুন সংশোধনীতে পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস, জালিয়াতি এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান যুক্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কেএইচ/এসএনআর

Go to News Site