Somoy TV
১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (সাধারণ)’ পদের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ১ এপ্রিল ২০২৬ তারিখ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রসংক্রান্ত তথ্যাদি পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের (https://erecruitment.bb.org.bd) মাধ্যমে প্রকাশ করা হবে। নির্ধারিত তারিখের পর কোনো অবস্থাতেই প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহের সুযোগ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (সাধারণ)’ পদে ১ হাজার ৮৮০ জনকে নিয়োগ দেওয়া হবে।আরও পড়ুন: ১৮৮০ অফিসার নেবে ব্যাংকার্স সিলেকশন কমিটির ১০ ব্যাংক
Go to News Site