Collector
হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর ‘অস্বাভাবিক মৃত্যু’ | Collector
হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর ‘অস্বাভাবিক মৃত্যু’
Somoy TV

হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর ‘অস্বাভাবিক মৃত্যু’

রাজধানীর হাজারীবাগ মনেশ্বর রোডের একটি বাসা থেকে সাইদুল আমীন সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ‘অস্বাভাবিক মৃত্যু’ হয়েছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।মৃত সীমান্তের চাচা রুহুল আমিন জানান, তাদের বাড়ি নরসিংদীর মনোহরদী থানার বীরগাঁও গ্রামে। সীমান্তের বাবার নাম সদরুল আমীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের শেষ বর্ষে পড়তেন সীমান্ত। মনেশ্বর রোডের পাঁচতলা একটি বাড়ির নিচতলার বাসায় দুজন মিলে ভাড়া থাকতেন।তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সীমান্তের বন্ধু বাইরে থেকে বাসায় ফিরে রুমের দরজা বন্ধ পায়। অনেকক্ষণ ডাকাডাকি করেও সাড়াশব্দ পান না। পরে তাকে (রুহুল আমিন) ফোন দিয়ে বিষয়টি জানান। এরপর তিনি ওই বাসায় গিয়ে দরজা ভেঙে সীমান্তকে বিছানায় অচেতন অবস্থায় পান। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। তবে কি সেবন করেছেন তা তিনি জানাতে পারেননি।আরও পড়ুন: চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা তিনি আরও জানান, সীমান্তরা দুই ভাই বোন। তার বোন প্রতিবন্ধী। তার মা কোভিড-১৯ এর সময় মারা গেছেন। এসব বিষয় নিয়েই সীমান্ত হতাশাগ্রস্ত ছিলেন।হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান জানান, হাজারীবাগের বাসায় দুজন মিলে একটি রুমে ভাড়া থাকতেন সীমান্ত। ঘটনার সময় সীমান্তের রুমমেট বাইরে ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, করোনা ভাইরাসে মায়ের মৃত্যু হওয়া এবং বোন প্রতিবন্ধী; এসব বিষয়ে হতাশাগ্রস্ত হয়ে ছারপোকা মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন তিনি।

Go to News Site