Collector
ঢাকা-সিলেট রুটে একদিনের জন্য স্পেশাল ট্রেন | Collector
ঢাকা-সিলেট রুটে একদিনের জন্য স্পেশাল ট্রেন
Jagonews24

ঢাকা-সিলেট রুটে একদিনের জন্য স্পেশাল ট্রেন

ঢাকা-সিলেট রেলপথে একদিনের জন্য একটি স্পেশাল ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে রেল কর্তৃপক্ষ। শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বৃহস্পতিবার (২ এপ্রিল) জারি করা জরুরি তারবার্তার মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়েছে। রেলওয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিটিও/ঢাকা কন্ট্রোলের প্রস্তাবের ভিত্তিতে রেলভবন থেকে স্পেশাল ট্রেনটি পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, স্পেশাল এ ট্রেনটি শুক্রবার সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি কুলাউড়া, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, ঢাকা বিমানবন্দর স্টেশনে স্টপেজ শেষে ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে পৌঁছাবে দুপুর ২টা ১০মিনিটে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধা বিবেচনায় স্পেশাল এ ট্রেনটি পরিচালনা করা হচ্ছে। রেলওয়ের মহাব্যবস্থাপক পূর্ব সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বলেন, শুধু একদিনের জন্য স্পেশাল এ ট্রেনটি সিলেট থেকে ঢাকা যাবে। শুক্রবার কালনি এক্সপ্রেস বন্ধ রয়েছে এছাড়া গতকাল তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে উপবন এক্সপ্রেস ঢাকা যেতে পারেনি। যাত্রীদের সুবিধার জন্য বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়েছে। এম ইসলাম/আরএইচ/জেআইএম

Go to News Site