Collector
টাকার অভাবে নেয়া হয়নি ঢাকায়, কুষ্টিয়ায় হামে শিশুর মৃত্যু | Collector
টাকার অভাবে নেয়া হয়নি ঢাকায়, কুষ্টিয়ায় হামে শিশুর মৃত্যু
Somoy TV

টাকার অভাবে নেয়া হয়নি ঢাকায়, কুষ্টিয়ায় হামে শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে ৮ মাস বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দিলেও আর্থিক সংকটের কারণে পরিবার সেটি করতে পারেনি।শুক্রবার (৩ এপ্রিল) ভোর পৌনে ৬টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। মারা যাওয়া ওই শিশুর নাম আফরান। সে সদর উপজেলার ভাদালিয়া এলাকার আল আমিনের ছেলে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আট দিন আগে হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশু আফরানকে। হামের পাশাপাশি শিশুটির শরীরে নিউমোনিয়ার উপসর্গও ছিল। আরও পড়ুন: জামায়াতের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে সমন জারি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, ‘তিন দিন আগে শিশুটির অবস্থার অবনতি হয়। সে সময় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেয়ার ব্যাপারে পরিবারের সদস্যদের পরামর্শ দেয়া হয়েছিল। সম্ভবত আর্থিক অনটনের কারণে শিশুটির পরিবার তাকে ঢাকায় নিয়ে যেতে পারেনি। দুর্ভাগ্যজনকভাবে শুক্রবার শিশুটি মারা যায়।’

Go to News Site