Collector
আপিল করেও নিষেধাজ্ঞা থেকে বাঁচতে পারলেন না ফখর জামান | Collector
আপিল করেও নিষেধাজ্ঞা থেকে বাঁচতে পারলেন না ফখর জামান
Somoy TV

আপিল করেও নিষেধাজ্ঞা থেকে বাঁচতে পারলেন না ফখর জামান

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল টেম্পারিংয়ের অভিযোগে লাহোর কালান্দার্সের ওপেনার ফখর জামানের ওপর দেওয়া নিষেধাজ্ঞা বহাল রেখেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। আপিল করেও সিদ্ধান্ত বদলাতে পারেননি এ ব্যাটার। ফলে আসন্ন দুই ম্যাচে দলকে এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে ছাড়াই মাঠে নামতে হবে।পিএসএলের টেকনিক্যাল কমিটি ম্যাচ রেফারি রোশান মাহানামার দেওয়া দুই ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে ফখর জমান ৩ এপ্রিল মুলতান সুলতান্স এবং ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না। ঘটনার পর ফখর জমান পিএসএলের আচরণবিধি অনুযায়ী আপিল করেছিলেন। তবে পূর্ণাঙ্গ শুনানি শেষে সেই আপিল খারিজ করে দেয় টেকনিক্যাল কমিটি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, সব প্রমাণ ও সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এটি চূড়ান্ত। আরও পড়ুন: মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের পিএসএলের আচরণবিধির ৪১.৩ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে ফখরকে শাস্তি দেওয়া হয়, যেখানে ম্যাচে অন্যায্য সুবিধা পেতে বলের অবস্থা পরিবর্তনের বিষয়টি উল্লেখ রয়েছে। ২০২৬ মৌসুমে এটি তার প্রথম ‘লেভেল থ্রি’ অপরাধ হওয়ায় সর্বোচ্চ দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত রোববার করাচি কিংসের বিপক্ষে ম্যাচে এই ঘটনা ঘটে। ম্যাচের শেষ ওভারের আগে বলটি শাহিন শাহ আফ্রিদি ও ফখর জমানের হাতে ঘোরার পর আম্পায়ার ফয়সাল আফ্রিদি বলটি পরীক্ষা করেন। পরে অপর আম্পায়ার শরফউদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে আলোচনা করে বলটি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয় এবং লাহোর কালান্দার্সকে ৫ রান পেনাল্টি দেওয়া হয়। আরও পড়ুন: আইপিএলে খেলতে না দেওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে থুশারার মামলা সেই ম্যাচে চার উইকেটে হেরে যায় লাহোর কালান্দার্স। শেষ পর্যন্ত এই ৫ রানই ম্যাচের ব্যবধানে বড় প্রভাব ফেলে, কারণ করাচি কিংস তিন বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।

Go to News Site