Collector
নতুন ভোকাল খুঁজছে জনপ্রিয় ব্যান্ড ‘চাইম’ | Collector
নতুন ভোকাল খুঁজছে জনপ্রিয় ব্যান্ড ‘চাইম’
Somoy TV

নতুন ভোকাল খুঁজছে জনপ্রিয় ব্যান্ড ‘চাইম’

দীর্ঘ দুই বছর পর গানের স্রোতে ফিরতে নতুন ভোকাল খুঁজছে দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘চাইম’। চলতি বছরের শুরুতে নতুন উদ্যমে গানের জগতে নিয়মিত হচ্ছে দলটি। তাই ভোকাল হিসেবে একেবারে নতুন একটি মুখ খুঁজছেন তারা।ব্যান্ডটির সদস্য ও ড্রামার বিপ্লব বলেন,আমরা নতুন ভোকাল খুঁজছি। ব্যান্ডের সবার সিদ্ধান্ত নিয়ে এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেব। বিপ্লব আরও বলেন,কোনো প্রতিষ্ঠান যদি পাশে দাঁড়ায় তবে ভোকাল হান্টের মাধ্যমে একজন নতুন মুখ নেয়ার ইচ্ছা রয়েছে আমাদের। জনপ্রিয় বাংলাদেশি ব্যান্ড ‘চাইম’ ১৯৮৩ সালে গানের জগতে যাত্রা শুরু করে। আশির দশকের এই ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য আশিকুজ্জামান টুলু এবং এর ভোকাল ছিলেন প্রয়াত শিল্পী খালিদ। আরও পড়ুন: যৌন নিপীড়নের অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু হিমালয়, কোনো কারণেই, সরলতার প্রতিমা, নাতি খাতি বেলা গেল, যতটা মেঘ হলে, আবার দেখা হবে, তুমি নেই তাইয়ের মতো জনপ্রিয় সব গান সৃষ্টি করেছে বাংলা গানের ইতিহাসে চিরসবুজ ব্যান্ডদল ‘চাইম’। আরও পড়ুন: কণ্ঠশিল্পী নোবেলের জামিন বাতিল, কারাগারে প্রেরণ ২০২৪ সালের ১৮ মার্চ, ব্যান্ডের ভোকাল মেলোডি কিং খ্যাত কিংবদন্তি শিল্পী খালিদ সাইফুল্লাহর মৃত্যুর পর ব্যান্ডটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

Go to News Site