Collector
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথিরের | Collector
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথিরের
Somoy TV

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথিরের

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ মধ্যপ্রাচ্যে চলমান সশস্ত্র সংঘাত অবিলম্বে বন্ধ করে সংশ্লিষ্ট সব পক্ষকে শান্তিপূর্ণ আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।শুক্রবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তিনি বলেন, যেকোনো বিরোধ নিষ্পত্তির জন্য যুদ্ধ নয়, শান্তিপূর্ণ আলোচনাই সর্বোত্তম এবং একমাত্র কার্যকর পথ। যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করলেন। যুদ্ধের কঠোর বিরোধিতা করে প্রবীণ এই নেতা বলেন, মানুষের জীবন কেড়ে নেয়াকে কোনো সমস্যার সমাধান হিসেবে তিনি কখনোই মেনে নিতে পারেন না। তার মতে, যুদ্ধ মানেই হচ্ছে ব্যাপক আকারে গণহত্যা। আর আধুনিক যুগে এসেও দেশগুলোর মধ্যে দ্বন্দ্বে মানুষ কেন যুদ্ধকে সমাধান হিসেবে বেছে নিচ্ছে, তা অকল্পনীয়। তিনি যুদ্ধকে একটি অগ্রহণযোগ্য মাধ্যম হিসেবে উল্লেখ করে বলেন, বিবেকবান মানুষ হিসেবে আমাদের এমন ধ্বংসাত্মক পথ পরিহার করা উচিত। ড. মাহাথির সংঘাত নিরসনে বিকল্প ও কম ব্যয়বহুল পথের ওপর গুরুত্বারোপ করেছেন।  আরও পড়ুন: মার্কিন বাহিনীর ‘গর্ব’ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের তিনি মনে করেন, মানুষের বিচারবুদ্ধি প্রয়োগের ক্ষমতা রয়েছে এবং আলোচনা, সালিশি ব্যবস্থা বা আদালতের মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান সম্ভব। যুদ্ধের ধ্বংসলীলায় না মেতে মানুষের উচিত বিচক্ষণতার সাথে প্রতিটি সমাধানের ভালো-মন্দ দিকগুলো বিবেচনা করে অগ্রসর হওয়া। গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে সংকট ঘনীভূত হয়, যা বর্তমানে বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তা ও নৌ-বাণিজ্য পথকে হুমকির মুখে ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিলেও ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ড. মাহাথির সতর্ক করেছেন, সংঘাত দীর্ঘায়িত হলে তার পরিণাম হবে ভয়াবহ।

Go to News Site