Somoy TV
চকলেটের বিশাল এক চালান সম্প্রতি চুরি হয়ে যাওয়ার পর, তা খুঁজে বের করার প্রচেষ্টায় কোনো রাখঢাক করছে না কিটক্যাট কর্তৃপক্ষ।ইউরোপে চোরেরা চার লাখেরও বেশি কিটক্যাট চকলেট বার বহনকারী একটি পুরো ট্রাক চুরি করেছে– এমন ঘোষণা দেয়ার কয়েকদিন পর, প্রতিষ্ঠানটি হারিয়ে যাওয়া চকলেটগুলো খুঁজে পেতে একটি ‘স্টোলেন কিটক্যাট ট্র্যাকার’ চালু করেছে। আরও পড়ুন: কিটক্যাটের ১২ টন চকলেট চুরি, ট্রাকও গায়েব গেল ১ এপ্রিল সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে তারা বলেছে, ‘কেউ সত্যিই ১২ টন কিটক্যাট চুরি করেছে। আর আমরা সত্যিই জানতে চাই এগুলো কোথায় গেছে।’ ঘোষণার সময়কাল সত্ত্বেও, ব্র্যান্ডটি জোর দিয়ে বলেছে যে এই চুরি হওয়া কিটক্যাট ট্র্যাকার কোনো ‘স্টান্ট’ বা ‘এপ্রিল ফুলের মজা’ নয়। আরও পড়ুন: এখনো খোঁজ মেলেনি কিটক্যাটের চুরি হওয়া ১২ টন চকলেটের, জানাল কর্তৃপক্ষ সংবাদমাধ্যম ইউএসএ টুডে-কে দেয়া এক বিবৃতিতে নেসলে নিশ্চিত করেছে, মার্চের শেষ দিকে ইতালির একটি উৎপাদন কেন্দ্র থেকে বের হওয়া একটি ট্রাক থেকে চোরেরা ১২ টনেরও বেশি, অর্থাৎ প্রায় ৪ লাখ ১৪ হাজার কিটক্যাট বার চুরি করেছে। সূত্র: ইউএসএ টুডে
Go to News Site