Collector
টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু | Collector
টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু
Somoy TV

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে সাফা (১৩ মাস) ও ইয়ামিন (৮ মাস) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (৩ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু এবং বৃহস্পতিবার (২ এপ্রিল) আরেক শিশুর মৃত্যু হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নতুন করে ৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ২৩ শিশু চিকিৎসাধীন রয়েছে। রোগীর চাপ বাড়তে থাকায় তা সামলাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। জেলার বিভিন্ন সরকারি হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে আরও অনেক রোগী ভর্তি রয়েছে। তবে এ বিষয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে শুক্রবার সুনির্দিষ্ট কোনো তথ্য সরবরাহ করা সম্ভব হয়নি। আরও পড়ুন: টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজি মো. মাহবুবুল আলম মঞ্জু বলেন, ‘আজ ভোরে হামের উপসর্গ নিয়ে এক শিশু এবং গতকাল আরেক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় দুই দিনে দুই শিশুর মৃত্যু হলো। স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও হামের চিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’ এ সময় তিনি রোগীর স্বজনদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন।

Go to News Site