Collector
সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার ৩০০ টন ডিজেল | Collector
সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার ৩০০ টন ডিজেল
Somoy TV

সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার ৩০০ টন ডিজেল

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ‘এমটি ইউয়ান জিং হে’। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে আনা হয়।মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর চট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে আসা নবম জাহাজ এটি। এছাড়া একটি এলএনজি ও একটি এলপিজিবাহী জাহাজও শুক্রবার চট্টগ্রাম বন্দর জলসীমায় এসেছে। এগুলো খালাসের প্রক্রিয়া চলছেকুতুবদিয়া ও মহেশখালী সমুদ্র সীমানায়। এর বাইরে রাতে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে শান গ্যাং ফা জিয়ান নামের আরেকটি জাহাজ বন্দরে পৌঁছার শিডিউল রয়েছে বলে জানান বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।  আরও পড়ুন: কর্ণফুলীতে ট্যাংকার জাহাজে মজুত ৩৭ হাজার লিটার ডিজেল জব্দবিপিসি জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইনে থাকা তেল, গ্যাসের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

Go to News Site