Somoy TV
জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকার ঠেঙ্গাপুরে তুলসীগঙ্গা নদীতে পড়ে আব্দুল্লাহ (৮) নামে এক মাদ্রাসাশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছেন।নিখোঁজ আব্দুল্লাহ আক্কেলপুর পৌর শহরের ঠেঙ্গাপুর এলাকার মোহাম্মদ ফারুকের ছেলে। সে বাড়ির পাশের একটি স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী।স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল প্রায় পৌনে ১০টার দিকে আব্দুল্লাহ তার কয়েকজন সহপাঠীর সঙ্গে তুলশীগঙ্গা নদীর তীরে খেলতে যায়। খেলার এক পর্যায়ে হঠাৎ পা পিছলে সে নদীতে পড়ে যায় এবং পানিতে তলিয়ে যায়।ঘটনার খবর পেয়ে আক্কেলপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নদীতে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।আরও পড়ুন: জয়পুরহাটে ২ হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণঘটনার পর থেকে নদীর তীরে উদ্বিগ্ন স্বজন ও স্থানীয়দের ভিড় দেখা গেছে। শিশুটির সন্ধানে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
Go to News Site