Somoy TV
স্টিল কারখানায় হামলার কঠোর জবাব দিয়েছে ইরান। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে অবস্থিত মার্কিন স্টিল কারখানায় হামলা চালিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। হামলা চালানো হয়েছে ইসরাইলের রাফায়েল অস্ত্র উৎপাদন কারখানাতেও।গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ইরানের প্রতিরোধমূলক হামলার মধ্যদিয়ে তা রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয়। ইসরাইল ও আমেরিকা ইরানের সামরিক স্থাপনার সঙ্গে সঙ্গে হাসপাতাল ও স্কুলের মতো বেসামরিক স্থাপনাতেও হামলা চালাচ্ছে। এরপর গত ২৭ মার্চ তারা ইরানের দুটি বড় স্টিল কারখানায় বিমান হামলা চালায়। কারখানা দুটি হলো- খুজেস্তান স্টিল কমপ্লেক্স ও ইসফাহান প্রদেশের মোবারাকে স্টিল মিল। হামলার পর কারখানা দুটি বন্ধ করে দিতে হয়েছে। শিল্প কারখানায় হামলার কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দেয় ইরান। বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদন মতে, স্টিল কারখানায় হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরাইল সংশ্লিষ্ট কিছু শিল্প স্থাপনায় হামলা চালিয়েছে। আরও পড়ুন: এক সেতু ধ্বংসের জবাবে ৮ সেতুর ‘হিট লিস্ট’ প্রকাশ ইরানের ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, তারা সংযুক্ত আরব আমিরাতের ইউনাইটেড স্টেটস স্টিল-এর একটি স্থাপনা, বাহরাইনের একটি মার্কিন অ্যালুমিনিয়াম প্ল্যান্ট এবং ইসরাইলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস–এর কারখানায় হামলা চালিয়েছে। তাদের দাবি, আগেই সতর্ক করা হয়েছিল—ইরানের শিল্প কারখানায় আবার হামলা হলে তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্বার্থে আঘাত করবে। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করে ইরানের স্টিল কারখানায় হামলা চালানো হয়। এর জবাবে ‘অপারেশন ট্রু প্রোমিজ ৪’ অভিযানের অংশ হিসেবে আইআরজিসির বিমান ও নৌবাহিনী মিসাইল ও ড্রোন হামলা চালায়। এতে: আবুধাবির ইউনাইটেড স্টেটস স্টিল স্থাপনা, বাহরাইনের অ্যালুমিনিয়াম কারখানার একটি অংশ এবং ইসরাইলের অস্ত্র উৎপাদন কারখানা লক্ষ্যবস্তু হয়। আরও পড়ুন: হরমুজ প্রণালী এড়াতে নতুন পাইপলাইন স্থাপনের কথা ভাবছে উপসাগরীয় দেশগুলো পরে তারা আরও জানায়, বাহরাইনের অ্যালুমিনিয়াম বাহরাইন (অ্যালবা) এবং আল হিদ শিল্প এলাকার কিছু অবকাঠামোও টার্গেট করা হয়েছে।
Go to News Site