Collector
সময়ের প্রতিবেদনে নড়েচড়ে বসলো রেল মন্ত্রণালয়, আসছে নতুন সিদ্ধান্ত | Collector
সময়ের প্রতিবেদনে নড়েচড়ে বসলো রেল মন্ত্রণালয়, আসছে নতুন সিদ্ধান্ত
Somoy TV

সময়ের প্রতিবেদনে নড়েচড়ে বসলো রেল মন্ত্রণালয়, আসছে নতুন সিদ্ধান্ত

‘বন্ধ হয়ে গেছে রেলের আধুনিক ওয়াশিংপ্ল্যান্ট: ভুল স্থানে বসানোয় কাজে আসছে না ৩৬ কোটি টাকার প্রকল্প’ শিরোনামে শুক্রবার সময় সংবাদে প্রতিবেদন সম্প্রচারিত হওয়ার পর নড়েচড়ে বসলো রেল মন্ত্রণালয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকল রেল কর্মকর্তাদের নিয়ে পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।শুক্রবার (৩ এপ্রিল) টেলিভিশনে প্রতিবেদনটি সম্প্রচারিত হওয়ার পর সময় সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক নাজমুস সালেহীকে ফোন করে রেল প্রতিমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন।এসময় প্রতিমন্ত্রী জানান, আগামী রোববার এ ব্যাপারে সংশ্লিষ্ট সকল রেল কর্মকর্তাদের নিয়ে পর্যালোচনা করবেন তিনি।তিনি জানান, ডিজিটাল ওয়াশিংপ্ল্যান্টের ব্যাপারে কোনো অনিয়ম পেলে রোববার পরবর্তী পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেয়া হবে। দুর্নীতিমুক্ত করে রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে আরও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার আহ্বান জানান প্রতিমন্ত্রী।আরও পড়ুন: ট্রেন চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত২০২১ সালে ট্রেন ধোয়া-মোছার জন্য ৩৬ কোটি টাকা ব্যয়ে দুটি আধুনিক ডিজিটাল ওয়াশিংপ্ল্যান্ট স্থাপন করে বাংলাদেশ রেলওয়ে। কিন্তু কোনো কাজে না আসায় তা বন্ধ করে দেয়া হয়েছে।রেলের পরিচ্ছন্নতাকর্মীদের অভিযোগ, ভুল স্থানে প্ল্যান্ট বসানো হয়েছে। এর ফলে তা কাজে আসছে না। ফলে অতিরিক্ত খরচে বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে ট্রেন ধোয়া-মোছার কাজ চলছে।এ ব্যাপারেই নাজমুস সালেহী প্রতিবেদনটি তৈরি করেছেন। বাংলাদেশ রেলওয়ের সমস্যা ও সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন নাজমুস সালেহী।

Go to News Site