Collector
পাকিস্তানে তেলের দাম ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি | Collector
পাকিস্তানে তেলের দাম ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি
Jagonews24

পাকিস্তানে তেলের দাম ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানির দাম বাড়ায় পাকিস্তান সরকার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৪৩ ও ৫৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। ২৪ কোটির বেশি জনসংখ্যার দেশ পাকিস্তান মূলত উপসাগরীয় অঞ্চল থেকে অধিকাংশ অপরিশোধিত তেল আমদানি করে থাকে। দেশটির জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক জানান, মূল্যবৃদ্ধির ফলে পেট্রোলের দাম গ্যালনপ্রতি প্রায় ৬.২৫ ডলার এবং ডিজেলের দাম প্রায় ৭ ডলারে পৌঁছাবে। তবে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য তিন মাসের জন্য প্রতি লিটার জ্বালানিতে ১০০ রুপি (প্রায় ৩৬ সেন্ট) ভর্তুকি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, যা মাসে সর্বোচ্চ ২০ লিটার পর্যন্ত প্রযোজ্য হবে। এদিকে বিদ্যুৎ খরচ কমাতে বাজারের সময়সীমা সীমিত করা হবে কিনা, সে বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখছে এবং চলমান সংঘাত নিরসনে আলোচনায় সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে। সূত্র: সিএনএন এমএসএম

Go to News Site