Somoy TV
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আলমগীরের ৭৬তম জন্মদিন আজ। নায়কের বিশেষ দিন উপলক্ষ্যে টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান প্রচার হবে আজ। যেখানে ব্যক্তিগত অনেক অজানা তথ্য নিয়ে প্রথমবার কথা বলবেন এ চিত্রনায়ক।১৯৫০ সালের ৩ এপ্রিল আজকের এ দিনে জন্মগ্রহণ করেন আলমগীর। ছোটবেলা থেকেই গান আর অভিনয়ের প্রতি তার ঝোঁক ছিল। সে দুর্বলতা থেকেই মাত্র ২২ বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়ান। অভিনয় শুরু করেন ঢালিউড সিনেমায়। মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘আমার জন্মভূমি’ ও ‘দস্যুরানী’ দিয়ে ঢালিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন আলমগীর। দুটি সিনেমাই ১৯৭৩ সালে প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পায়। আরও পড়ুন: শাকিবকে নিয়ে কেন মানুষ ভুল কথা বলে: জ্যোতির্ময়ী পাঁচ দশকের ক্যারিয়ারে আড়াইশর বেশি সিনেমায় অভিনয় করেছেন এ বর্ষীয়ান অভিনেতা। বর্ণাঢ্য সে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে মাছরাঙা টেলিভিশনের 'স্টার নাইট' অনুষ্ঠানে প্রথমবার অজানা তথ্য জানাবেন তিনি। আরও পড়ুন: একদিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি নির্মাতার অনুষ্ঠানটি আজ শুক্রবার (৩ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।
Go to News Site