Somoy TV
যুক্তরাষ্ট্রের আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এরইমধ্যে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করা হয়েছে ইরানি গণমাধ্যমে।শুক্রবার (৩ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার পর বিমানের ধ্বংসাবশেষের কয়েকটি ছবি পেয়েছে তারা। নিউজ এজেন্সির দাবি অনুযায়ী, মধ্য ইরানের আকাশে উড়ার সময় আইআরজিসি-র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে এটি ভূপাতিত করে। সংস্থাটি আগের প্রতিবেদনে দাবি করেছিল, বিমানটি সম্ভবত এফ-৩৫ যুদ্ধবিমান ছিল। তবে নতুন প্রতিবেদনে নির্দিষ্ট করে কোন মডেলের বিমান সেটা উল্লেখ করেনি। প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হওয়া বিমানের ছবিগুলোতে এমন কিছু চিহ্ন দেখা যাচ্ছে যা যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের সঙ্গে সম্পৃক্ত করে। আরও পড়ুন: মার্কিন বাহিনীর ‘গর্ব’ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড এফ-৩৫, এফ-১৫, এফ-২২ এবং এফ-১৬ সহ বিভিন্ন ধরনের যুদ্ধবিমান পরিচালনা করে। তাসনিম নিউজ বলছে, ‘যুদ্ধবিমানটি ইংল্যান্ডের লেকেনহেথ বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন ইউরোপীয় কমান্ডের ৪৮তম স্কোয়াড্রনের। স্কোয়াড্রনটিকে ইরানের বিরুদ্ধে অভিযানের জন্য সেন্টকম মিশন এলাকায় মোতায়েন করা হয়েছে।’ তবে ইরানে যুদ্ধবিমান ভূপাতের দাবির বিষয়ে মার্কিন কর্মকর্তারা এখনও কোনো মন্তব্য করেনি। এর আগে আইআরজিসি-নিয়ন্ত্রিত ফার্স নিউজ এজেন্সির একটি টেলিগ্রাম পোস্টের বরাতে বলা হয়, যুদ্ধবিমানটি যখন মধ্য ইরানের ওপর দিয়ে উড়ছিল, তখন সেটিকে গুলি করে নামানো হয়। আরও পড়ুন: ‘বিজয় ঘোষণা করে যুদ্ধ শেষ করা উচিত’ পোস্টে জানানো হয়, যুদ্ধবিমানটি ‘পুরোপুরি ধ্বংস’ হয়েছে। বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলট সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি। এর আগেও যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার যে দাবি করেছিল আইআরজিসি, তবে তা অস্বীকার করেছিল সেন্টকম।
Go to News Site