Collector
রেলের ডিজিটাল ওয়াশিংপ্ল্যান্ট বন্ধ, চরম গাফিলতি দেখছেন বিশেষজ্ঞরা | Collector
রেলের ডিজিটাল ওয়াশিংপ্ল্যান্ট বন্ধ, চরম গাফিলতি দেখছেন বিশেষজ্ঞরা
Somoy TV

রেলের ডিজিটাল ওয়াশিংপ্ল্যান্ট বন্ধ, চরম গাফিলতি দেখছেন বিশেষজ্ঞরা

বন্ধ হয়ে গেছে ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত রেলের ডিজিটাল ওয়াশিংপ্ল্যান্ট। তাই অতিরিক্ত খরচে ম্যানুয়াল পদ্ধতিতেই ট্রেন ধোয়া-মোছার কাজ চলছে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে। ওয়াশিংপ্ল্যান্ট কাজে লাগাতে নতুন প্রকল্প চান রেলের মহাপরিচালক মো. আফজাল হোসেন। তবে একে রেলের চরম গাফিলতি আখ্যা দিয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের।দেড় ঘণ্টার বদলে মাত্র ১০ মিনিটে সম্পূর্ণ একটি ট্রেন পরিষ্কারের লক্ষ্যে ঢাকার কমলাপুর ও রাজশাহী রেলস্টেশনে চালু হয় দুটি আধুনিক ওয়াশিংপ্ল্যান্ট। ২০২‌১ সালে কার্যক্রম শুরুর দুই বছরের মধ্যে স্থায়ীভাবে বন্ধ করে দেয়া ওয়াশিংপ্ল্যান্টকে এখন ভোগান্তির কারণ বলছেন রেলকর্মীরা। বর্তমানে ট্রেন ধোয়া-মোছার কাজ চলছে সনাতন পদ্ধতিতে। পরিচ্ছন্নকর্মীরা বলছেন, ট্রেনের ভেতর-বাইরে পরিষ্কার করতে পারে না ওয়াশিংপ্ল্যান্ট। উল্টো এতে তাদের কাজ বেড়েছে তিনগুণ আর ব্যয় হয় অতিরিক্ত সময়। তাই ওয়াশিংপ্ল্যান্ট ব্যবহার করতে চান না তারা। কমলপুর রেলস্টেশনের চিফ ইয়ার্ড মাস্টার আব্দুল্লাহ আল মাসুদ বলছেন, ভুল জায়গা নির্বাচন, স্থান স্বল্পতা আর কারিগরি ব্যর্থতায় কাজে লাগেনি ওয়াশিংপ্ল্যান্ট। আরও পড়ুন: সাবেক রেলমন্ত্রীর দখলে থাকা রাজবাড়ী জেলা পরিষদের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার তিনি বলেন, ওয়াশিংপ্ল্যান্ট ভুল জায়গায় স্থাপন করা হয়েছে। এমন জায়গায় বসানো হয়েছে, যেখানে ওয়াশিং মেশিন নিয়ে স্থাপন করতে হয়। এখানে আমাদেরকে এক কাজ চারবার করা লাগে। ত্রুটি স্বীকার করে রেল মহাপরিচালক বলছেন, পূর্ণাঙ্গ সেবা পেতে দরকার নতুন প্রকল্প। তবে একে চরম গাফিলতি আখ্যা দিয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার পরামর্শ বিশ্লেষকদের। মহাপরিচালক বলেন, ‘আমরা যদি একই লাইনে করতে পারতাম বা এখনও যদি লেআউটটা পরিবর্তন করে একই লাইনে আনতে পারি, তাহলে কাজ করা সহজ হবে।’ আরও পড়ুন: ট্রেনটি লাইনচ্যুত হতেই বালতি-বাটি নিয়ে তেল সংগ্রহে স্থানীয়দের কাড়াকাড়ি রেল বিশেষজ্ঞ অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেন, প্রকল্প সংশ্লিষ্টদের এ দায় নিতে হবে। তারা বিদেশে ভ্রমণ করেছেন। তারা তো দেখেছেন, এটা কোন ক্ষেত্রে কীভাবে বসাতে হয়, কীভাবে কাজ করে। তারা দেখে এসেই তো এটা করেছেন। তাই এটা মার্জনা করার কোনো সুযোগ নেই। আমি মনে করছি, এটা একটা বিরাট অপরাধ।   রেলের অব্যবস্থাপনা-দুর্নীতি বন্ধে সরকারকে এখন থেকেই নজর দেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।

Go to News Site