Somoy TV
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৬ জন। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়।শুক্রবার (৩ এপ্রিল) সকালে সদর উপজেলার মোস্তফাপুরে চলে এই সংঘর্ষ। পুলিশ ও স্থানীয়রা জানান, মোস্তফাপুরের ইদ্রিস হাওলাদার ও সামচু সরদারের সাথে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। অর্ধশত ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ সময় বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। ভাঙচুর ও লুটপাট করা হয় বেশকয়েকটি দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে আহত হয় অন্তত ৬ জন। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পড়ুন: মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে তিন ভাইকে কুপিয়ে জখম মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এই ঘটনায় নেয়া হবে আইনগত ব্যবস্থা।
Go to News Site