Somoy TV
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশান সোসাইটি জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ স্ত্রী দিলারা হাফিজের জীবনের নানা দিক তুলে ধরেন। আরও পড়ুন: রূপগঞ্জে জিয়া মঞ্চের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল উপস্থিত শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে দেশের জন্য এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আলোচনা শেষে প্রয়াত দিলারা হাফিজের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। আরও পড়ুন: আন্দোলনে শহীদদের স্মরণে বিএনপির ফ্রি ছানি অপারেশন ও দোয়া মাহফিল গত শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলারা হাফিজ।
Go to News Site