Somoy TV
সাইবার প্রতারণার ফাঁদে পড়ার অভিযোগ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় গায়ক রথীজিৎ ভট্টাচার্য। তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা চাইতে শুরু করেছে একটি প্রতারক চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, গায়ক রথীজিতের নাম ব্যবহার করে একদল প্রতারক চক্র সবার কাছে টাকা চাইছেন। পাশাপাশি কাজ করার ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছেন। গায়ক দাবি করেছেন, তার নাম ব্যবহার করে বাংলাদেশে বিভিন্ন শিল্পী ও সাধারণ মানুষের কাছে পাঠানো হচ্ছে ভুয়া বার্তা। এমনকি ফোন ও ম্যাসেজে বিরক্ত করার অভিযোগও তুলেছেন তিনি। উদ্বেগ প্রকাশ করে রথীজিত বলেন,প্রতারণাটি নিয়ে উদ্বেগ বাড়ছে কারণ বিষয়টি আর দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রতিবেশী দেশে হওয়ায় ইস্যুাটি আন্তর্জাতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে শুক্রবার (৩ এপ্রিল) ‘জালিয়াতি সতর্কতা’ শিরোনামে একটি ইনস্টাগ্রাম পোস্ট দিয়েছেন গায়ক। লিখেছেন,বাংলাদেশে কেউ হোয়াটসঅ্যাপে আমার নাম ও ছবি ব্যবহার করে আমার জনপ্রিয়তার সুযোগ নিচ্ছে। কাজের ভুয়া প্রতিশ্রুতি দিয়ে টাকা চাইছে। আমি অথবা আমার টিমের কেউ এমন কাজের সঙ্গে যুক্ত নই। রথীজিৎ আরও লেখেন,আপনারা যদি এমন কিছু মেসেজ বা ফোন পেয়ে থাকেন তাহলে দয়া করে বিশ্বাস করবেন না। জবাব দেবেন না। সতর্ক থাকুন। দয়া করে কাউকে অন্ধবিশ্বাস করবেন না। আরও পড়ুন: একদিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি নির্মাতার টালিউডের একাধিক সিনেমায় সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন রথীজিৎ ভট্টাচার্য। ‘রঘু ডাকাত’, ‘খাদান’-এর মত একাধিক সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। চলতি বছর দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমাতেও সঙ্গীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘সারেগামাপা’ রিয়েলিটি অনুষ্ঠানে গ্রুমার ও বিচারকের দায়িত্বে দেখা গেছে তাকে। আরও পড়ুন: নতুন ভোকাল খুঁজছে জনপ্রিয় ব্যান্ড ‘চাইম’
Go to News Site