Collector
মন্ত্রণালয়ের পুরোনো কাঠামোতে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিলেন তথ্যমন্ত্রী | Collector
মন্ত্রণালয়ের পুরোনো কাঠামোতে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিলেন তথ্যমন্ত্রী
Somoy TV

মন্ত্রণালয়ের পুরোনো কাঠামোতে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিলেন তথ্যমন্ত্রী

অপতথ্য রোধ ও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতে তথ্য মন্ত্রণালয়ের পুরোনো কাঠামোতে আমূল পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।​শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পাবনা জেলা স্কুল চত্বরে ইয়াং জার্নালিস্ট ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ​মন্ত্রী ডিজিটাল প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান আইন ও কাঠামোকে যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার পাশাপাশি তথ্যের সঠিকতা যাচাইয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন এবং প্রধানমন্ত্রীও এই আধুনিকায়নের বিষয়ে একমত। দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। আরও পড়ুন: বিএনপি কোনোভাবেই ইতিহাসের বিকৃতি হতে দেবে না: তথ্যমন্ত্রী এসময় আরো উপস্থিত ছিলেন, পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, প্রধানমন্ত্রীর আলোকচিত্রী ও পাবনা জাসাসের আহ্বায়ক খালেদ আহমেদ পরাগসহ স্থানীয়রা। আরও পড়ুন: ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব, বললেন তথ্যমন্ত্র‍ী পরে মন্ত্রী শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনে পাবনা বইমেলা উদযাপন পরিষদের আয়োজন বইমেলা উদ্বোধন করেন।

Go to News Site