Collector
প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে নতুন বার্তা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর | Collector
প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে নতুন বার্তা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
Somoy TV

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে নতুন বার্তা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার কারণে দেশে এসে আটকে পড়েছেন অনেক প্রবাসী কর্মী। তাদের বেশিরভাগের ভিসার মেয়াদও শেষ। এ অবস্থায় প্রয়োজন অনুযায়ী প্রবাসীদের ভিসার মেয়াদা বাড়ানো হবে বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।শুক্রবার (৩ এপ্রিল) শাহজালাল বিমানবন্দরে মধ্যপ্রাচ্য সংঘাতে বাহরাইনে প্রাণ হারানো বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ গ্রহণ করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভিসার মেয়াদ ১ মাস বাড়ানো হয়েছে, যে সব দেশে প্রয়োজন হবে সে অনুযায়ী ভিসার মেয়াদ বাড়ানো হবে।   প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে শামা ওবায়েদ বলেন, প্রবাসী কর্মীরা নিরাপদে যাতে দেশে আসতে পারেন ও অন্য দেশে যাতে নিরাপদে থাকতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে তৎপরতা চালানো হচ্ছে। আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে আলোচনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো বাংলাদেশিদের মরদেহ দেশে আনার বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ৬ জনের মরদেহের মধ্যে ৩ জনেরটা দেশে আনা হয়েছে। বাকিদের মরদেহ আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চেষ্টা চালানো হচ্ছে। আরও পড়ুন: প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বক্তব্যের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া: পররাষ্ট্র মন্ত্রণালয় এ সময় অবৈধপথে বিদেশে যাওয়া প্রবাসীদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অবৈধভাবে মানবপাচারের ঘটনায় অনেকের প্রাণ যাচ্ছে। অনেকে আটকা পড়েছেন বিভিন্ন দেশে। তাদের ফেরত আনার চেষ্টা চলছে। এছাড়া যারা মানবপাচারের সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

Go to News Site