Collector
খিলগাঁওয়ে সন্তানকে গলা কেটে হত্যা পর মায়ের আত্মহত্যা | Collector
খিলগাঁওয়ে সন্তানকে গলা কেটে হত্যা পর মায়ের আত্মহত্যা
Jagonews24

খিলগাঁওয়ে সন্তানকে গলা কেটে হত্যা পর মায়ের আত্মহত্যা

রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসায় সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন, মা নার্গিস আক্তার (৩৫) ও ছেলে মাহিম (০৫)। শুক্রবার (০৩ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে বিকেলে খিলগাঁও তিলপাপাড়ার বাসায় যাই। সেখানে মা ও ছেলের মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে ৫ বছরের শিশু সন্তানকে হত্যার পরে নিজেও আত্মহত্যা করেছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। নিহতের স্বামী একজন সিএনজিচালিত অটোরিকশা চালক। জেএইচ/এএসএম

Go to News Site