Collector
উদ্ধার অভিযানে অংশ নেওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিতের দাবি ইরানের | Collector
উদ্ধার অভিযানে অংশ নেওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিতের দাবি ইরানের
Jagonews24

উদ্ধার অভিযানে অংশ নেওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিতের দাবি ইরানের

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের অভিযানে অংশ নেওয়া একটি হেলিকপ্টারও হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, উদ্ধার অভিযানে নিয়োজিত ওই মার্কিন হেলিকপ্টারটি একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির মাত্রা বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্র বিশেষ অভিযান শুরু করে। উদ্ধার অভিযানে হেলিকপ্টার ও পরিবহন বিমান ব্যবহার করা হচ্ছিল বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত এসব তথ্যের বেশিরভাগই যুদ্ধরত পক্ষগুলোর দাবি ও পাল্টা দাবির ওপর নির্ভর করছে। সূত্র: আল-জাজিরা এমএসএম

Go to News Site