Collector
কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২ | Collector
কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২
Somoy TV

কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২

কুমিল্লায় বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।শুক্রবার ভোরে কুমিল্লা সদর উপজেলার নোয়াপায়া এলাকার ঘোড়ামারা কৃষ্ণনগর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অপর পাশে অবস্থিত যত্নের মায়া নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মৃত হিরণ মিয়ার ছেলে আশরাফুল ইসলাম আকাশ। সে যত্নের মায়া মাদকাসক্তি নিরাময় ও পূর্ণবাসন কেন্দ্রের কর্মচারী ছিলেন এবং একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান নগরীর পূর্ব রেইসকোর্স এলাকার মৃত গোলাম মোস্তাফার ছেলে শরিফুল ইসলাম সানি।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে আগ্নেয়াস্ত্র উদ্ধারের অভিযানে নামে ডিবি পুলিশ। এসময় কেন্দ্রটির কর্মচারী আকাশকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ভবনের ছাদে থাকা একটি টাওয়ারের ইলেকট্রিক বক্সের ভেতর থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি।আরও পড়ুন: কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতারআটকের পর আকাশ স্বীকার করে, অস্ত্রটি চেয়ারম্যান সানির। প্রায় তিন মাস আগে অস্ত্রটি নিরাপদে রাখার জন্য সানি তাকে দিয়েছিলেন। পরবর্তীতে আকাশের তথ্যের ভিত্তিতে চেয়ারম্যান শরিফুল ইসলাম সানিকেও গ্রেফতার করা হয়।এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম সময় সংবাদকে বলেন, ‘আমাদের কাছে অবৈধ অস্ত্রের তথ্য ছিল সেই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল ম্যাগাজিন গুলিসহ দুজনকে গ্রেফতার করি। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদলতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

Go to News Site