Collector
সেন্টমার্টিনবাসীর জীবন-জীবিকায় ভাটা, ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি | Collector
সেন্টমার্টিনবাসীর জীবন-জীবিকায় ভাটা, ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি
Somoy TV

সেন্টমার্টিনবাসীর জীবন-জীবিকায় ভাটা, ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি

সেন্টমার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার ও দেশের সকল নাগরিকদের দ্বীপে উন্মুক্ত যাতায়াতের অধিকার এবং পর্যটকবাহী জাহাজ চলাচলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সেন্টমার্টিন দ্বীপের জেটিঘাট সংলগ্ন বাজারে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। এসময় সেন্টমার্টিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা ফিরোজ আহমেদ খাঁন, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান, বিশিষ্ট পর্যটন ব্যবসায়ী এম এ রহিম জিহাদি ও জিয়াউল হক, দেলোয়ার সাইদি, জামিলসহ অনেকে বক্তব্য রাখেন। এতে বক্তারা দ্বীপের জনসাধারণের নানান দুর্ভোগের কথা তুলে ধরেন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে দ্বীপের সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। আরও পড়ুন: সেন্টমার্টিন ও বিস্তীর্ণ সমুদ্রসীমা রক্ষায় সতর্ক অবস্থানে নৌবাহিনী সেন্টমার্টিন দ্বীপের আইনজীবী এম কেফায়েত উল্লাহ খান বলেন, সেন্টমার্টিনের বাসিন্দাদের জীবন-জীবিকা মূলত পর্যটননির্ভর। শিক্ষা, খাদ্য, বস্ত্রসহ দৈনন্দিন প্রয়োজনের প্রায় সবকিছুই এই শিল্পের ওপর নির্ভর করে। একসময় দ্বীপের মানুষ মাছ ধরার ওপর নির্ভরশীল থাকলেও সময়ের পরিক্রমায় এখন তারা সম্পূর্ণভাবে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। তিনি বলেন, এ অবস্থায় যদি সরকার সেন্টমার্টিনে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে এবং পর্যটন কার্যক্রম সীমিত করে দেয়, তাহলে এর প্রভাব পড়বে জীবনের প্রতিটি ক্ষেত্রে। আর্থিক সংকটের কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে পড়তে পারে এবং সমাজে নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়বে, যা সামগ্রিকভাবে সামাজিক অবক্ষয়ের দিকে নিয়ে যেতে পারে। আরও পড়ুন: সেন্টমার্টিনের সৌন্দর্য ক্ষুণ্ণ করছে অব্যবস্থাপনা: সালাহউদ্দিন সুমন তিনি আরও বলেন, যেহেতু আগামী পর্যটন মৌসুম শুরু হতে এখনো বেশ সময় বাকি, তাই অন্তত চলতি মাসে এক মাসের জন্য জাহাজ চলাচলের অনুমতি দেয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হচ্ছে। এতে দ্বীপের মানুষ কিছুটা ব্যবসা-বাণিজ্য করতে পারবে এবং সেই আয়ের মাধ্যমে বাকি সময়টুকু জীবিকা নির্বাহ করতে সক্ষম হবে। তিনি জোর দিয়ে বলেন, দ্বীপবাসী ত্রাণের ওপর নির্ভরশীল হতে চান না; তারা কাজ করে, সৎভাবে ব্যবসা-বাণিজ্য করে নিজেদের জীবিকা নির্বাহ করতে চান। এজন্য প্রয়োজন শুধু কাজের সুযোগ—যা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানান।

Go to News Site