Collector
সকালের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি | Collector
সকালের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি
Somoy TV

সকালের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি

সকালের মধ্যে দেশের দুই জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।শুক্রবার (৩ এপ্রিল) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।   বার্তায় বলা হয়, শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টার মধ্যে ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আরও পড়ুন: ঢাকাসহ ২৭ জেলায় দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৪ এপ্রিল) সকাল পর্যন্ত সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতি দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

Go to News Site