Somoy TV
পিএসএলের প্রথম দুই ম্যাচে রান না পাওয়া পারভেজ হোসেন ইমন শুক্রবার তৃতীয় ম্যাচে ঝড় তুলেছেন। আগের দুই ম্যাচে মাত্র দুটি বাউন্ডারি মারা লাহোর কালান্দার্স ওপেনার আজ হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে মেরেছেন ৭টি।তার ১৯ বলে ৪৫ রানের ইনিংসে ছক্কাই ৫টি, ৭ বাউন্ডারির মধ্যে অন্য দুটি চার। বাউন্ডারির প্রতি এতই ঝোঁক ছিল যে, দৌড়ে নিয়েছেন মোটে ৭টি রান। দুবার বাউন্ডারি মেরেছেন টানা তিনটি করে।লাহোর স্টেডিয়ামের এই ম্যাচে ইমনের ইনিংসটি অবশ্য বৈপরীত্যপূর্ণ। প্রথম ১০ বলে করেছিলেন কেবল ৯ রান, পরের ৯ বলে ৩৬। মিডঅন, মিডঅফ ও মিডউইকেটজুড়ে চালানো তাণ্ডবটি শুরু হয় চতুর্থ ওভারে মোহাম্মদ নাওয়াজকে দিয়ে। বাঁহাতি নাওয়াজের তৃতীয় বলে ৮৮ মিটার ছক্কা মারেন। আরেকটি ছয়ের পরে চার।নাওয়াজের ওভার শেষ হলেও ইমন থামাথামির কোনো নাম নেননি। পরের ওভারে প্রথম বলেই ফয়সাল আকরামকে ছক্কা হাঁকান, তার পরের দুই বলেও তা-ই। প্রথম ১০ বলে ডাবল ডিজিটে পৌঁছাতে না পারা ইমনের রান পেরিয়ে যায় চল্লিশের ঘর। হাঁফসেঞ্চুরির আশা করছিলেন না তিনি? কিন্তু পারেননি, মোহাম্মদ ইসমাইলের প্রথম বলে সীমানার কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।আরও পড়ুন: আপিল করেও নিষেধাজ্ঞা থেকে বাঁচতে পারলেন না ফখর জামানঅন্যপ্রান্তে ইমনের সঙ্গী মোহাম্মদ নাঈমও ছিলেন আক্রমণাত্মক। শুরুটা তিনিই করেছিলেন। ২৮ বলে ৪ চার ও সমানসংখ্যক ছয়ে ৬০ রান করেন তিনি। বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে লাহোরও পায় দারুণ শুরু। ৬ ওভার শেষেই একশ ছুঁইছুঁই রান করে ফেলে তারা।১৩ ওভার শেষে ৫ উইকেটে লাহোর পেয়েছে ১৮৫ রানের সংগ্রহ। ইমন-নাঈম বাদে ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলেছেন আবদুল্লাহ শফিক।
Go to News Site