Collector
জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী | Collector
জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী
Somoy TV

জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে।শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলী বাজারে আনুষ্ঠানিকভাবে খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গঠনে সব ধরনের বাধা বিপত্তি মোকাবেলা করে দেশব্যাপী খাল ও নদী খনন করে মানুষের প্রত্যাশা পূরণ করা হবে। অব্যাহতভাবে কৃষি উন্নয়নেও কাজ করবে সরকার।’এর আগে, কোদাল দিয়ে নিজ হাতে মাটি কেটে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী।আরও পড়ুন: হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে—চোখ দেশবাসীর: পানিসম্পদ মন্ত্রীএ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত সেলিম, জেলা পরিষদে নবনিযুক্ত প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান ও পুলিশ সুপার মো. আবু তারেকসহ অনেকে।জানা গেছে, লক্ষ্মীপুর সদরের হামছাদী ইউনিয়নের কাফিলাতলি বাজার থেকে হামছাদী এলাকার ১২.৬ কিলোমিটার সি-খাল পুনঃখননের উদ্যোগ নেয় সরকার। ১৯৭৮ সালে সবশেষ খনন হওয়া খালটি খননে ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৮৪ লাখ টাকা। খালটি খনন হলে সদরের হামছাদী ও রায়পুরের বামনী ইউনিয়নসহ ৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ জলাবদ্ধতা ও কৃষি কাজে সুফলভোগী হবেন। খনন কার্যক্রম উদ্বোধন হওয়া খালের প্রস্থ ২০ থেকে ৩৫ মিটার।

Go to News Site