Collector
নারীর পেটে মিলল ৮ কেজির বেশি ওজনের টিউমার! | Collector
নারীর পেটে মিলল ৮ কেজির বেশি ওজনের টিউমার!
Somoy TV

নারীর পেটে মিলল ৮ কেজির বেশি ওজনের টিউমার!

চাঁদপুরের শাহরাস্তিতে নারীর পেট থেকে এবার অস্ত্রোপচারের মাধ্যমে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের টিউমার অপসারণ করা হয়েছে।শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টার নামে বেসরকারি একটি হাসপাতালে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।অস্ত্রোপচারের মূল দায়িত্বে ছিলেন হাসপাতালটির চেয়ারম্যান ও সার্জন ডা. মো. আরিফ উল হাসান।হাসপাতাল সূত্রে জানা যায়, পাশের কচুয়া উপজেলার ৪৫ বছর বয়সী এক নারী গত ৩-৪ মাস ধরে পেটে অস্বাভাবিক ওজন ও ব্যথা অনুভব করছিলেন। প্রাথমিকভাবে আল্ট্রাসোনোগ্রাফিতে পেটে তরল পদার্থ থাকার ধারণা পাওয়া গেলেও পরবর্তী সময়ে সিটি স্ক্যানে টিউমারের উপস্থিতি নিশ্চিত হয়। এমন পরিস্থিতিতে শুক্রবার বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। অস্ত্রোপচারের সময় টিউমারের আকার দেখে চিকিৎসকেরা বিস্মিত হন।অস্ত্রোপচারকারী চিকিৎসক ডা. মো. আরিফ উল হাসান সময় সংবাদকে বলেন, ‘প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীর পেটে টিউমার শনাক্ত করা হয়। পরবর্তীতে প্রায় দেড় ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়েছে। রোগী বর্তমানে পর্যবেক্ষণে আছেন।’আরও পড়ুন: তৃতীয় দফায় অস্ত্রোপচার তানিয়া বৃষ্টিরতবে ওই নারীর স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান বলেন, ‘রোগীকে সরাসরি না দেখে এবং পূর্ণাঙ্গ কেস হিস্ট্রি ছাড়া এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। তবে ৮ কেজির বেশি ওজনের টিউমার একটি বড় বিষয়।’এদিকে, স্থানীয়ভাবে এ ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।প্রসঙ্গত, শাহরাস্তি উপজেলার প্রত্যন্ত জনপদে মানবদেহে জটিল অস্ত্রোপচারে দক্ষতার কারণে ডা. আরিফ উল হাসান এরইমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। বিগত ২০২৪ সালের এপ্রিল মাসে এক যুবকের পায়ুপথে ঢুকে যাওয়া ৬ ইঞ্চি আকারের একটি ডাব বিনা অস্ত্রোপচারে বের করে ব্যাপক আলোচনায় উঠে আসেন তিনি। তখন ওই ঘটনা নিয়ে সময় সংবাদে একাধিক প্রতিবেদন প্রচার করা হয়।

Go to News Site