Somoy TV
স্বাধীনতা লাভের অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও বাঙালির কাঙ্ক্ষিত সেই মুক্তির আকাঙ্ক্ষা এখনো পুরোপুরি পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী।শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ নাটক ‘লাল সবুজের ৫৫ বছর’-এর মঞ্চায়ন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।‘কর্ডস বাই দ্য বাংলাদেশ ডায়ালগ’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, 'বাংলাদেশের জন্ম ও বিবর্তনের ইতিহাস অত্যন্ত ত্যাগের। কিন্তু যে মুক্তির স্বপ্ন নিয়ে এ দেশ স্বাধীন হয়েছিল, তার পূর্ণ স্বাদ আজও সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি।' তিনি স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির বিদ্যমান সংকট এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও আলোকপাত করেন।আরও পড়ুন: আনন্দ শোভাযাত্রা নামকরণের প্রয়োজন ছিল না: সংস্কৃতিমন্ত্রীভৈরবীর পরিবেশনায় মঞ্চস্থ এই নাটকে বাংলাদেশের জন্মলগ্নের সংগ্রাম ও বিবর্তনের এক অনন্য উপাখ্যান তুলে ধরা হয়। মন্ত্রীর উপস্থিতিতে নাটকের কুশীলবরা তাদের শৈল্পিক দক্ষতা প্রদর্শন করেন। নাটকের প্রদর্শনী শেষে তিনি অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সৃজনশীল কাজের প্রশংসা করেন।নিতাই রায় চৌধুরী বলেন, শিল্প-সংস্কৃতির মাধ্যমেই জাতির প্রকৃত মুক্তির পথ খুঁজে বের করতে হবে।
Go to News Site