Collector
চুয়েটে ভর্তি প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীকে অযোগ্য ঘোষণা | Collector
চুয়েটে ভর্তি প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীকে অযোগ্য ঘোষণা
Somoy TV

চুয়েটে ভর্তি প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীকে অযোগ্য ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভর্তি প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থীকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।চুয়েটের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো  হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, লেভেল-০১ স্নাতক ভর্তি পরীক্ষার ২য় পর্যায়ের নির্ধারিত তারিখে এক পরীক্ষার্থীর ভর্তি আবেদনপত্রে মেধাক্রম পরিবর্তনের সঙ্গে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি তদন্তে নিশ্চিত হওয়ার পর তার মেধাক্রম বাতিল করা হয় এবং তাকে ভর্তি কার্যক্রম থেকে অযোগ্য ঘোষণা করা হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের অনৈতিক ও শাস্তিযোগ্য কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করা হচ্ছে।আরও পড়ুন: চুয়েটে চিকিৎসা কেন্দ্রে চিকিৎসকের অনুপস্থিতি, ভোগান্তি শিক্ষার্থীদেরএ ব্যাপারে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসাইন বলেন, 'ভর্তির সময় একজন শিক্ষার্থী নিজের মত করে মেধাক্রম নিয়ে এসেছিল। ওই একই মেরিটের আরও এক শিক্ষার্থী ভর্তির জন্য আসে। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হলে আমরা জালিয়াতির ব্যাপারটি ধরতে পারি। পরবর্তীতে কমিটির সিদ্ধান্ত অনুসারে তাকে অযোগ্য ঘোষণা করা হয়।'

Go to News Site