Collector
নবীনগরে অগ্নিকাণ্ডে ২ ঘর ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি | Collector
নবীনগরে অগ্নিকাণ্ডে ২ ঘর ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
Somoy TV

নবীনগরে অগ্নিকাণ্ডে ২ ঘর ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের সেমন্তঘর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ সেমন্তঘর গ্রামের জামাল মিয়ার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। একপর্যায়ে পাশের প্রবাসী খোকন মিয়ার বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা বেশি থাকায়, স্থানীয়দের চেষ্টা ব্যর্থ হয় এবং অল্প সময়ের মধ্যেই দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে  আগুন নিয়ন্ত্রণে আনেন।আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার, কাপড় চোপড়, গুরুত্বপূর্ণ কাগজ পত্র সহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন। আগুনের ঘটনায় ২ পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।আরও পড়ুন: চট্টগ্রামে কোল্ড স্টোরেজে ভয়াবহ অগ্নিকাণ্ডএ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি জানার পর ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ড লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পরের বিষয় বিস্তারিত জানা যাবে।

Go to News Site