Collector
চাঁদপুরে অবৈধ মজুত ৩৫০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ী আটক | Collector
চাঁদপুরে অবৈধ মজুত ৩৫০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ী আটক
Jagonews24

চাঁদপুরে অবৈধ মজুত ৩৫০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ী আটক

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবৈধভাবে মজুত করে রাখা ৩৫০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এসময় মো. হাসান (৩০) নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে উপজেলার উত্তর নওগাঁও ঢালি মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, ইরান যুদ্ধের বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের সংকটের মধ্যে অবৈধ মজুত রোধে সারাদেশে অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে বিপুল ডিজেলের সন্ধান পাওয়া যায়। এ সময় দোকান মালিককে তেলসহ আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব ও মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক। পরে জাবীর হুসনাইন সানীব জানান, যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চায়, তারা প্রকৃত ব্যবসায়ী নয়। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শরীফুল ইসলাম/এমকেআর

Go to News Site