Somoy TV
কয়েক ঘণ্টার ব্যবধানে শুক্রবার (৩ এপ্রিল) যুক্তরাষ্ট্রের দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। হোয়াইট হাউস একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে জানিয়েছে, বিমানে থাকা ক্রুদের উদ্ধারে তল্লাশি অভিযান এখনও অব্যাহত রয়েছে। অন্যদিকে, মার্কিন ক্রুদের জীবিত আটক করতে পারলে পুরস্কার ঘোষণা করেছে তেহরান।ইরানের সেনাবাহিনীর বরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের আকাশে স্থানীয় সময় শুক্রবার ভোরে একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়। বিমানটিতে থাকা ক্রুদের উদ্ধারের মিশনে থাকা আরেকটি যুক্তরাষ্ট্রের এ-১০ মডেলের যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, এফ-১৫ যুদ্ধবিমানটিতে দুজন ক্রু সদস্য ছিলেন, যাদের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে এবং অন্য বিমানসেনা এখনও নিখোঁজ। নিখোঁজ ওই সেনার সন্ধানে বর্তমানে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ভূপাতিত দ্বিতীয় বিমানটি এ-১০ ওয়ারথগ মডেলের। এ বিমানের পাইলট উপসাগরের আকাশে নিরাপদে ইজেক্ট (ক্রুদের জরুরি অবস্থায় ককপিট থেকে বাইরে বের হয়ে আসা) করেন এবং তাকে উদ্ধার করা হয়েছে। আরও পড়ুন: এক দিনেই ২ যুদ্ধবিমান ও ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে আঘাত হানল ইরান ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিধ্স্ত মার্কিন বিমানের পাইলটকে জীবিত ধরতে পারলে পুরস্কার ঘোষণা করা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময় মার্কিন ক্রুদের ওপর গুলি চালানো হয়েছিল বলে জানা গেছে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ‘ধ্বংস’ হয়ে গেছে বলার পরেও এই দেশটির দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা ঘটল। ইরানের আকাশে প্রথম যুদ্ধবিমানটি ভূপাতিত সম্পর্কে হোয়াইট হাউসের কাছে মন্তব্য জানতে চেয়েছিল সংবাদমাধ্যম বিবিসি। প্রর এক বিবৃতিতে জানানো হয়, ‘প্রেসিডেন্টকে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। আরও পড়ুন: নতুন প্রতিরক্ষা ব্যবস্থায় এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস, জানাল ইরান যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘না, মোটেও না। এটা তো যুদ্ধ।’ এদিকে নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন ইরান। রাষ্ট্রীয় টেলিভিশন শুক্রবার দেয়া এক ভাষণে দেশটির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেন, ইরানের নিজস্ব ‘নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা’ ব্যবহার করে বিমানটি ভূপাতিত করা হয়েছে।
Go to News Site