Collector
বৃষ্টি বেড়ে কবে থেকে কমবে দেশের তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস | Collector
বৃষ্টি বেড়ে কবে থেকে কমবে দেশের তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস
Somoy TV

বৃষ্টি বেড়ে কবে থেকে কমবে দেশের তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস

দেশের ওপর দিয়ে মৌসুমের প্রথম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালীসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে চলতি সপ্তাহের শেষের দিকে দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে। সেইসঙ্গে তাপমাত্রাও অনেকটা কমে আসবে।আবহাওয়া অধিদফতরের গত শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন ঘটছে। শুক্রবার সন্ধ্যা থেকে প্রথম ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ বিরাজ করতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং তাপপ্রবাহ কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। আরও পড়ুন: দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের কবলে পড়তে পারে যে অঞ্চল রোববার থেকে ঢাকাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সোমবার থেকে বৃষ্টিপাতের বিস্তৃতি আরও বাড়তে পারে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। মঙ্গলবার থেকে দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া বর্ধিত পাঁচ দিনের মধ্যে প্রথমার্ধে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

Go to News Site