Collector
শিশু পরিবারের বরাদ্দে দুর্নীতি মেনে নেয়া হবে না: সমাজকল্যাণ মন্ত্রী | Collector
শিশু পরিবারের বরাদ্দে দুর্নীতি মেনে নেয়া হবে না: সমাজকল্যাণ মন্ত্রী
Somoy TV

শিশু পরিবারের বরাদ্দে দুর্নীতি মেনে নেয়া হবে না: সমাজকল্যাণ মন্ত্রী

সরকারি শিশু পরিবারের শিশুরা যেন বড় হয়ে সমাজের বোঝা না হয়, বরং দেশের সম্পদ হিসেবে গড়ে ওঠে, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। একইসঙ্গে শিশুদের বরাদ্দে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রংপুর নগরীর মডার্ন মোড়ে অবস্থিত সরকারি শিশু পরিবার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বিষয়ে কথা বলেন। ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘সমাজের অবহেলিত শিশুদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। তারা যেন নিজেদের পরিবারহীন বা সুবিধাবঞ্চিত মনে না করে, সে ধরনের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। একইসাথে উত্তরবঙ্গসহ সারাদেশের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য কাজ করছে সরকার।’ আরও পড়ুন: কেউ যাতে অপকর্ম করে সরকারের ওপর দোষ চাপাতে না পারে: ডা. জাহিদ শিশু পরিবারের শিশুদের জন্য দেয়া বরাদ্দে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থার কথা জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘শিশু পরিবারের শিশুদের বরাদ্দের কিংবা সুযোগ-সুবিধা নিয়ে কোনো ধরনের দুর্নীতি হলে তা কোনোভাবেই মেনে নেয়া হবে না। এ ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে।’

Go to News Site