Collector
ঢাকার বৃষ্টির আভাস নেই, তাপমাত্রা নিয়ে যে বার্তা | Collector
ঢাকার বৃষ্টির আভাস নেই, তাপমাত্রা নিয়ে যে বার্তা
Somoy TV

ঢাকার বৃষ্টির আভাস নেই, তাপমাত্রা নিয়ে যে বার্তা

কালবৈশাখী ঝড়ের পর থেকে ঢাকায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। আজও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনের বেলায় আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া সাধারণত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন: দূষণের মাত্রা কমেছে ঢাকার বাতাসে আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৮৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগেরদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

Go to News Site