Somoy TV
দীর্ঘ তিন মাস পর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সর্বশেষ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে গত ৯ জানুয়ারি দলের স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল। আরও পড়ুন: বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ দলীয় সূত্র জানায়, এবারের বৈঠকে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের পুনর্গঠন এবং সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচন প্রক্রিয়া, সর্বশেষ রাজনৈতিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
Go to News Site