Somoy TV
দীর্ঘ সাত বছর পর দেশের জনপ্রিয় রিয়েলিটি শো 'লাক্স সুপারস্টার'-এর এবারের আসরে সেরা সুন্দরী হিসেবে জয়ী হয়েছেন রাজশাহীর নতুন মুখ বিদুষী বর্ণিতা। রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘লাক্স সুপারস্টার ২০২৫ ’-এর গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় সুন্দরীদের নিয়ে জমকালো এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আয়োজন অনুষ্ঠিত হয়। এ মঞ্চেই বিজয়ীর পাশাপাশি ঘোষণা করা হয় প্রথম ও দ্বিতীয় রানার আপের নামও। ২০২৫ সালের 'লাক্স সুপারস্টার'-এর প্রথম রানার আপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার। আর দ্বিতীয় রানার আপ চট্টগ্রামের আমিনা ইসলাম। সুন্দরী প্রতিযোগিতায় এবারই প্রথম মুকুটের বদলে বিজয়ীর হাতে তুলে দেয়া হয় ট্রফি। সেরা সুন্দরীর খেতাব বিজয়ী হওয়ায় পুরস্কার হিসেবে বিদুষী সুযোগ পাচ্ছেন খ্যাতিমান নির্মাতা রায়হান রাফির সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার। আরও পড়ুন: চলচ্চিত্র দিবসে ‘বিব্রত’ ওমর সানী, ক্ষোভ ঝারলেন ফেসবুকে ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালের উপস্থাপনার দায়িত্বে ছিলেন বলিউড ও ঢালিউডের চিত্রনায়ক আরিফিন শুভ ও দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। আরও পড়ুন: রথীজিতের নাম ভাঙিয়ে বাংলাদেশে জালিয়াতির অভিযোগ! প্রতিযোগিতায় প্রধান তিন বিচারকের দায়িত্ব পালন করেন রায়হান রাফি, মেহজাবিন চৌধুরী ও জয়া আহসান। বিচারকরা এবারের আসরে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, প্রতিযোগীদের অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব ও কনটেন্ট তৈরির সক্ষমতাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন।
Go to News Site