Jagonews24
রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় ট্রাকের ধাক্কায় রিকশাচালক ও ওই রিকশায় থাকা এক আরোহী নিহত হয়েছেন। নিহতদের নাম জানা না গেলেও তাদের বয়স আনুমানিক ৫০ ও ৫২ বছর। শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়ুনহাম প্রতিরোধে এমআর টিকা সবচেয়ে কার্যকর বালু মহাল নিয়ে দ্বন্দ্ব, ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা ভুক্তভোগীদের হাসপাতালে নিয়ে আসা পথচারী হৃদয় জানান, দক্ষিণ যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় দ্রুতগামী একটি ট্রাক এক রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশা আরোহী ও রিকশাচালক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎস মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়েছে। কাজী আল-আমিন/কেএসআর
Go to News Site