Somoy TV
দিনাজপুরের বীরগঞ্জে পাঁচ বছর বয়সি এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র রায় নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৩ এপ্রিল) রাতে উপজেলার শিবরামপুর ইউনিয়নের তাঁতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শৈলেন চন্দ্র রায় বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের তাঁতীপাড়া গ্রামের শ্রী গুরু চরণের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ২টার দিকে অভিযুক্ত শৈলেন চন্দ্র রায় টেলিভিশন দেখার কথা বলে পাঁচ বছর সাত মাস বয়সি ওই কন্যাশিশুকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে নিজের শয়নকক্ষে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে সে। আরও পড়ুন: গরুর মাংস বলে বিক্রির চেষ্টায় ৬ ঘোড়া জবাই, ৩ জনের কারাদণ্ড পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে। বীরগঞ্জ থানার পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা মিঠুন চন্দ্র রায় বাদী হয়ে বীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-০৩, তারিখ-০৪/০৪/২০২৬)। বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান মামলাটির তদন্ত শুরু করেছেন।
Go to News Site