Collector
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, নিহত ৮ | Collector
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, নিহত ৮
Boishakhi News24

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে আঘাত হেনেছে এক শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার (৩ এপ্রিল) রাতের এই ভয়াবহ ভূকম্পনে দেশটিতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনটির মাত্রা ছিল ৫.৮ এবং এটি ভূপৃষ্ঠ থেকে ১৮১ কিলোমিটার (১১২ মাইল) গভীরে সংঘটিত হয়। আফগানিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাখতার নিউজের বরাতে তুরস্কের আনাদোলু এজেন্সি জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পে মধ্য কাবুল প্রদেশের বাগরামি জেলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ভূমিকম্পটি Read More

Go to News Site